দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে আদম আলী মার্কেট রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকদের মধ্যে একজনের নাম আবদুল মান্নান। অপরজনের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের পাশে আদম আলী মার্কেটসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে দুই যুবক মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।