দুই যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম গত সোমবার সন্ধ্যায় তাঁদের এ শাস্তি দেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের জনাব আলী (৩২) ও মোস্তফা ইসলাম (৩০)। পুলিশ জানায়, নাউতারা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই দুই যুবক। বিদ্যালয় ছুটির পর গত সোমবার বিকেলে ওই ছাত্রী তার বড় বোনের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় জনাব আলী ও মোস্তফা ইসলাম বিদ্যালয়ের অদূরে তাদের পথ রোধ করে উত্ত্যক্ত করেন। ঘটনার পর ওই ছাত্রী ইউএনওর কাছে অভিযোগ করলে সন্ধ্যায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের ওই শাস্তি দেন আদালত।