দুই যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কবির হোসেন ও সজীব নামের দুই যুবককে ফেনসিডিল রাখার দায়ে ১৮ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত আলী গতকাল সোমবার এ রায় দেন।