দুই যুবকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে নির্বাহী হাকিম ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এ দণ্ডাদেশ দেন। লোহাগড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে পাঁচুড়িয়া গ্রামের আলামিন মোল্যা ও দেবী গ্রামের সৈয়দ আলামিন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীটি গতকাল দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাঁচুড়িয়া পূর্বপাড়া সেতুর কাছে পৌঁছালে ওই দুই যুবক মোটরসাইকেলে তাঁর গতিরোধ করে অশ্লীল কথা বলেন ও কুপ্রস্তাব দেন। এ সময় এলাকাবাসী ওই দুই যুবককে ধরে পুলিশে দেন।