দুই যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন কর্ণফুলী নদীর গ্যাস র্যালিঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা এই দুই যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় লাশ দুটি ভাসছিল।