দুই রাত আলো জ্বলেনি ভারতের ৫১ ছিটমহলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের দাবিতে ভারতের ভূখণ্ডে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলে গত দুই দিন সন্ধ্যার পর চার ঘণ্টা বাতি নেভানো ছিল। ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার ছিটমহলবাসী সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত কোনো ঘরে আলো না জ্বালিয়ে প্রতীকী আন্দোলনে শামিল হন। সমন্বয় কমিটির সহ-সম্পাদক বলেন, অবিলম্বে ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত উভয় দেশের ছিটমহল বিনিময়ের নির্দিষ্ট সময় ঘোষণা করা না হলে ২ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ৫১টি বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা একযোগে তীব্র আন্দোলন গড়ে তুলবে। ওই দিন থেকে কোচবিহারের শহীদবাগ ময়দানে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করবে ছিটমহলবাসী। একই আন্দোলন শুরু হবে বাংলাদেশেও। ভারতের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ১১১টি ভারতীয় ছিটমহল।