দুই রেস্টুরেন্টকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় দুটি রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আজিজুর রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চৈতালি হোটেল ও ভাই ভাই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের খাবার পরিবেশনের প্রমাণ পান। এ সময় রেস্টুরেন্ট দুটির কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।