দুই রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের দুটি রেস্তোরাঁকে জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের আন্দরকিল্লায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চৌরঙ্গী রেস্তোরাঁর মালিককে পাঁচ হাজার টাকা এবং নীহারিকা রেস্তোরাঁর মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ফুটপাত থেকে ভাসমান হকারদের উচ্ছেদ করেন।