দুই লঞ্চের চাপে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মস্থল ঢাকা যাওয়ার জন্য লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের মধ্যে পড়ে চাপে মারা গেছেন কবির খান (৩৫) নামের এক পোশাকশ্রমিক। গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির খান পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের রশিদ খানের ছেলে।

নিহত ব্যক্তির বড় ভাই খবির খান জানান, কবির ও তাঁর স্ত্রী ঢাকায় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন। তাঁদের একমাত্র ছেলেসন্তান জিয়াদ (৫) গ্রামের বাড়িতে থাকে। ঈদ শেষে সন্তানকে বাড়িতে রেখে স্বামী-স্ত্রী গতকাল আবার কর্মস্থলে রওনা দেন। দুপুর ১২টার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে যাত্রীর প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়েন এবং লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের মধ্যে চাপা পড়েন কবির।