দুই লাইটার জাহাজের লবণ খালাস হবে কাস্টমসের জিম্মায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস ধরে নদীতে ভাসা লবণবোঝাই দুটি লাইটারেজ জাহাজ থেকে আমদানি করা লবণ কাস্টমসের জিম্মায় খালাস করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারকের কাছে আবারও লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ প্রথম আলোকে বলেন, কাস্টমসের জিম্মায় দুটি লাইটার জাহাজের লবণ খালাস করার সিদ্ধান্ত হওয়ার পর আমদানিকারকের পণ্য খালাসের জন্য লাইটার জাহাজ বরাদ্দের সভা শুরু হয়েছে। এখন আর কোনো জটিলতা নেই। তিনি বলেন, আমদানিকারক কাস্টমসের কাছে অঙ্গীকারনামা দেওয়ার পর কাল (আজ) লবণ খালাস শুরু হবে।