দুই লাখ ইট ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চারটি ইটের ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ কাঁচা ইট জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নির্বাহী হাকিম এস এম সাদিক তানভীর আদালত পরিচালনা করেন। এস এম সাদিক তানভীর বলেন, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আদালত পাঁচশতকুড়া গ্রামের আরএসটি ও এমবিএ ব্রিকস, সোনাখালী গ্রামের এইচজেডআর ব্রিকস ও চড়কগাছিয়া গ্রামের এপিএসবি ব্রিকসে অভিযান চালান। এ সময় কৃষিজমিতে ইটের ভাটা স্থাপন ও কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ওই কাঁচা ইট জব্দ করা হয়। পরে সেগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ধ্বংস করে।