দুই লাখ টাকা ছিনতাই
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করে দুই লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে দুই ছিনতাইকারী হার্ডওয়্যার ব্যবসায়ী মো. হানিফের (৪২) সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বাঁ হাতে কোপ মেরে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী হানিফ সাংবাদিকদের বলেন, জুরাইন মার্কেট থেকে অটোরিকশা নিয়ে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।এদিকে একই দিন বেলা সাড়ে তিনটার দিকে তিন-চারজন ছিনতাইকারী রায়েরবাজার পোস্ট অফিসের গলিতে প্রাইভেট কারের চালক আরিফ হোসেনের (২৫) গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাঁর শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে সাড়ে নয় হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন গাড়িচালক আরিফ জানান, তিনি ধানমন্ডির ১৯ নম্বর সড়কে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেতনের টাকা নিয়ে ওই প্রতিষ্ঠান থেকে ফেরার পথে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন।