দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির নন্দন সিলভার শেড নামের একটি বহুতল ভবনের কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল ওই প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধিকে অধিদপ্তরে ডেকে নিয়ে শুনানি শেষে এ জরিমানা করেন। বিজ্ঞপ্তি।