প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র দুই লাখ টাকা হলেই সুস্থ হয়ে আবার জীবন শুরু করতে পারবেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রামের দিনমজুর আবদুর রহমান। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হার্টে দুটি ব্লক চিহ্নিত করা হয়েছে। সুস্থ করতে হলে তাঁর ওপেন হার্ট সার্জারি করতে হবে। এ জন্য অন্তত দুই লাখ টাকা দরকার। আবদুর রহমান বর্তমান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। দরিদ্র রহমান ও তাঁর তিন সন্তান বাবাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হূদয়বানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: নজরুল ইসলাম, ব্যাংক হিসাব নম্বর-০০১৬০৩১০০১৬১১৪। ট্রাস্ট ব্যাংক, গুলশান করপোরেট শাখা। মোবাইল: ০১৭৪৭৪৯১৮১২। নিজস্ব প্রতিবেদক।