প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরায় দুই লাখের বেশি মার্কিন ডলারসহ চার বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে। তাঁরা গত মঙ্গলবার রাতে শ্রীমান্তপুর চৌকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। তাঁদের ব্যাগ তল্লাশি করে ২ লাখ ৩ হাজার ১০০ ডলার পাওয়া গেছে। বাংলাদেশিদের বাড়ি কুমিল্লায়। তাঁদের পাসপোর্ট এবং ভ্রমণের অন্যান্য কাগজপত্র বৈধ। বিএসএফ তাঁদের জিজ্ঞাসাবাদ করে গতকাল পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃত বাংলাদেশিরা জানিয়েছেন, তাঁরা কেবল ডলারের বাহক। কলকাতার এক ব্যক্তি তাঁদের এই অর্থ দিয়েছিলেন বাংলাদেশে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য। আইএএনএস