দুই লাখ বইয়ের তথ্য কোহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রায় দুই লাখ বইয়ের তথ্য বিশ্বনন্দিত গ্রন্থাগার সিস্টেম কোহায় (ওপেন সোর্স ইন্টিগেটেড লাইব্রেরি সিস্টেম) স্থানান্তর করা হয়েছে। প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক এই কাজটা করেছেন বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফলিত রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী মো. আল ইমরান ও রেজাউল করিম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনকালে সহ-উপাচার্য দুই কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন ও উৎসাহিত করে বলেন, ‘গ্রন্থাগারের এই সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হবেন বলে আমি আশাবাদী।’
এ সময় এই দুই শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস এম আবু তাহের ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার জাবেদ উপস্থিত ছিলেন।