দুই শতাধিক প্রতিবন্ধীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন দুই শতাধিক প্রতিবন্ধী। অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার প্রতিবন্ধীরা মানববন্ধন করেছেন। সৈয়দপুর প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিবন্ধীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় প্রতিবন্ধীরা ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন। তাতে ধর্ষককে গ্রেপ্তারের দাবিসংবলিত বিভিন্ন স্লোগান লেখা ছিল। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রতিবন্ধী মো. ইউনুস আলী, মো. নুরুল ইসলাম, মমতা বেগম, মোয়াজ্জেম হোসেন, আবদুল হাকিম, বাবলু শেখ, নিত্য ঋষি, আদেশ চন্দ্র ঋষি, নারীনেত্রী পৌর মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, কামরুন নাহার।বক্তারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীর ধর্ষণকারীকে আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তাঁরা। অন্যথায় পরবর্তীকালে সৈয়দপুর থানা ঘেরাও, থানার সামনে প্রতিবন্ধীদের অবস্থান ধর্মঘট ও অবরোধ কর্মসূচির মতো কঠোর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে প্রতিবন্ধী ওই নারী ১১ সেপ্টেম্বর রাতে ধর্ষণের শিকার হন। বাড়িতে একা পেয়ে প্রতিবেশী মো. বাবু তাঁকে ধর্ষণ করেন।