দুই শতাধিক শিক্ষার্থীর বাল্যবিবাহকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ডিগ্রি মহাবিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে গতকাল মঙ্গলবার অনুষ্ঠান হয়েছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ না করার শপথ নিয়েছেন। এর আগে একই স্থানে ‘বাল্যবিবাহই নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা হয়।
বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা দুইটার দিকে পোগলদিঘা ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বেলা তিনটার দিকে কলেজটির মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউএনও দুই শতাধিক শিক্ষার্থীকে শপথবাক্য পড়ান। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে বক্তব্য দেন কলেজটির অধ্যক্ষ মহসিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নাজমা বেগম, লেখক আবুল হোসেন সরকার, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।
কলেজটির অধ্যক্ষ মহসিনা খাতুন বলেন, বাল্যবিবাহের পিঁড়িতে বসবে না বলে দুই শতাধিক শিক্ষার্থী শপথ নিয়েছে।