দুই শহীদের নামে সড়কের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর পর সিলেটের ফেঞ্চুগঞ্জে মুক্তিযুদ্ধে শহীদ আসাদুজ্জামান ও ফয়েজ মিয়ার নামে দুটি সড়কের নামকরণ করা হয়েছে। গত বুধবার সকালে সড়ক দুটি উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বিজয় পয়েন্ট-ডাকবাংলা সড়ককে শহীদ আসাদুজ্জামান ও মাইজগাঁও-শাহ শহর উল্যা সড়কের নাম শহীদ ফয়েজ মিয়া সড়ক করা হয়েছে। সাংসদ সড়ক দুটি উদ্বোধন করার পর উপজেলার বিজয় পয়েন্টে এক সভা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সভাপতিত্ব করেন। এটি পরিচালনা করেন মাসার আহমদ শাহ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকরাম হোসেন। এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান ও মানিকুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়ূব আলী প্রমুখ বক্তব্য দেন। শহীদদের নামে উপজেলার দুটি সড়কের নামকরণ করায় পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।