দুই শান্তিরক্ষীর আজ নামাজে জানাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার কঙ্গোয় বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দুই শান্তিরক্ষী মেজর কে এম জিয়াউল হক ও করপোরাল মো. ইউনুস মিয়ার লাশ গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে। আজ শনিবার সকাল নয়টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জানাজা শেষে মেজর জিয়াকে বনানীর সামরিক কবরস্থানে এবং করপোরাল ইউনুসকে চট্টগ্রামের সাতকানিয়ায় তাঁর নিজবাড়িতে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে। বিজ্ঞপ্তি।