দুই শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার দৃশ্য দেখে শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে দিল। তাদের চিত্কারে পথচারীরা ছুটে গিয়ে দুই শিক্ষককে রক্ষা করেন। ঘটনাটি গতকাল বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বিটিগাঁও বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের চারপাশের লোকজন তাদের ধান ও কাপড়চোপড় শুকাতে বিদ্যালয়ের বারান্দা ব্যবহার করে আসছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জাহাঙ্গীর আলম গতকাল সকালে এ দৃশ্য দেখে পার্শ্ববর্তী বাসিন্দা আলম মিয়াকে (২০) বারান্দা থেকে তাঁদের জিনিসপত্র সরিয়ে নিতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় প্রধান শিক্ষক দেওয়ান আলী সেখানে উপস্থিত হন। একপর্যায়ে আলম দৌড়ে বাড়ি থেকে কাস্তে এনে দুই শিক্ষকের ওপর চড়াও হন। শেখ জাহাঙ্গীর আলম বলেন, বারান্দা থেকে জিনিসপত্র সরিয়ে নিতে বলাতেই আলম এ কাণ্ড ঘটান।