দুই শিক্ষককে পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাতা ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুই স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।ভুক্তভোগী শিক্ষকেরা জানান, আর্থিক অনিয়মের কারণে বাদপড়া স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইউনুস আলী শনিবার সকালে তাঁর লোকজন নিয়ে স্কুলের অফিসকক্ষে ঢুকে রেজুলেশনের খাতা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে প্রধান শিক্ষক সুজিত কুমার পাল বাধা দেন। তখন ইউনুস আলীর সঙ্গে প্রধান শিক্ষকের বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ইউনুস ও তাঁর সহযোগীরা প্রধান শিক্ষককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক হোসেন আলী তাঁদের নিবৃত্ত করতে এগিয়ে এলে তাঁকেও একইভাবে নির্যাতন করা হয়।