দুই শিক্ষকের বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুই প্রধান শিক্ষকের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা দুটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে একদল চোর উপজেলার মোন্তাজনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের ঘরের বারান্দার গ্রিল কেটে মোটরসাইকেল এবং আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে ভাতগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের ঘরে ঢুকে সাড়ে ছয় হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।