প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মধুসূদন চক্রবর্তীকে আত্মহননে প্ররোচিত করার অভিযোগে একই মেডিকেল কলেজের দুজন প্রভাষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন এনাটমি বিভাগের প্রভাষক এনামুল হক ও ফিজিওলোজি বিভাগের প্রভাষক আমিনুল হক। মধুসূদনের বাবা শংকর চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ মামলাটি করেন। বিচারক মামলার আরজি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।