প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে নবম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে এক নেতার সঙ্গে গণ্ডামারা বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের এক নেতার তুলনা করায় আটক দুই শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হচ্ছে।
গত মঙ্গলবার বাঁশখালী নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম ও বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুকুল বড়ুয়াকে পুলিশ আটক করে।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘তাহেরুল ইসলাম ও দুকুল বড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা প্রক্রিয়াধীন।’