প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত দুই শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দ্বিতীয় বর্ষ বিজোড় (২০১৫ সিরিজ) ও দ্বিতীয় বর্ষ জোড় (২০১৪ সিরিজ) সেমিস্টারগুলোর সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। একাডেমিক কাউন্সিলের ৮৬তম জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই অফিস আদেশ জারি করা হয়েছে।’ তবে এই সময়ে অন্যান্য বর্ষের সব সিরিজের যাবতীয় একাডেমিক কার্যক্রম যথারীতি নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।