দুই শিক্ষার্থীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নকল প্রার্থী সেজে পরীক্ষায় অংশ নেওয়ার দায়ে দুজনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মিঠু মিয়া ও মো. আকবর। একই দিন আরেক শিক্ষার্থীকে খাতা বদলে সহযোগিতা করার অভিযোগে মোকাররম হোসেন নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়। ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করায় দুজনকে ইউএনও হুসনে জান্নাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ড দেন।