দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে তাদের লাশ ভেসে ওঠে। মৃত শিক্ষার্থীরা হলো চররামনগর গ্রামের আবুল কালাম মাতুব্বরের মেয়ে স্বপ্না আক্তার (১৩) ও আবদুল খালেক ব্যাপারীর মেয়ে সাহানা খাতুন (৯)। স্বপ্না হরিণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ও সাহানা চররামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত।