দুই শিবির কর্মীর রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ ১০ আলেম হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই শিবিরের কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়া এই রিমান্ড মঞ্জুর করেন।যে দুজনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাঁরা হলেন মাহমুদুল হাসান ও আবদুর রহমান বিশ্বাস। নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার শিবিরের আট কর্মীর ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’ গত ৪ মার্চ বিকেলে চট্টগ্রামের বিবিরহাটে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাসংলগ্ন শ্যামলী আবাসিক এলাকা থেকে শিবিরের কর্মী মাহমুদুল হাসানকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। মাহমুদুল ওই এলাকায় মাদ্রাসাশিক্ষক উবায়দুল হক নয়মীর বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। পুলিশ সূত্র জানায়, মাহমুদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবিরের অন্য সাত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মাহমুদুল হাসানের পকেটে থাকা একটি তালিকায় ১০ আলেমের নাম পাওয়া যায়। গত ৪ মার্চ মাহমুদুল পুলিশের কাছে নিজেকে শিবিরের কর্মী বলে দাবি করেন।