প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে গতকাল রোববার কুকুরের কামড়ে সামির বিন শহিদ (৭) ও রিয়াদ হোসেন (৬) নামের দুই শিশু আহত হয়েছে। তাদের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরা গ্রামের স্বপন সিকদারে ছেলে সামির বিন শহিদ ও একই গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের ছেলে রিয়াদ হোসেনকে গতকাল বেলা দেড়টার দিকে কুকুর কামড়ে দেয়। এরপর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে চিকিৎসা দেন।