দুই শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে চৈতী (১২) ও সবুজ (১২) নামের ঢাকার দুই শিশুকে উদ্ধার করেছে। পূর্ণ ঠিকানা বলতে না পারায় দুই শিশুকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের হোটেল-মোটেল জোন এলাকা থেকে পুলিশ চৈতী নামের মেয়েশিশুটিকে উদ্ধার করে। এর আধাঘণ্টা পর সৈকতসংলগ্ন গাড়িমাঠ এলাকা থেকে উদ্ধার করা হয় সবুজকে। কক্সবাজার সদর থানায় চৈতী সাংবাদিকদের জানায়, তার বাবার নাম দীপু। বাড়ি খুলনায়। সে থাকে রাঙামাটির কাপ্তাইয়ে খালার বাড়িতে। ঢাকা থেকে ট্রেনে করে সে কাপ্তাই যাচ্ছিল। শিশু সবুজ জানায়, তার বাবা আবদুর রাজ্জাক মাইক্রোবাসের চালক। বাড়ি গৌরীপুর। জেলার নাম বলতে পারে না। তারা ঢাকার তালতলায় থাকে। সবুজের পরনে রয়েছে হাফ প্যান্ট ও কালো হাফ শার্ট। শার্টের কলার লাল। আর চৈতীর পরণে লাল রঙের হাফ গেঞ্জি ও কালো পায়জামা।