প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, একটি অটোরিকশা নগরের পদুয়াবাজার বিশ্বরোড এলাকা থেকে কুমিল্লা সেনানিবাস এলাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় একটি বাসের সঙ্গে এটির সংর্ঘষ হয়। এতে অটোরিকশার যাত্রী দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা