দুই শিশু নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু বয়সে মাকে হারিয়ে সত্ মায়ের ঘরে বেড়ে ওঠেন তিনি। আদর-স্নেহ পাননি সেখানে। বিয়ের পর স্বামীর ঘরে সইতে হয়েছে লাঞ্ছনা-গঞ্জনা। সব মিলিয়ে বিষিয়ে উঠেছিল মন। একপর্যায়ে পৃথিবীর মায়া কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। পাছে অবুঝ দুই শিশুসন্তান তাঁর মতো দুর্বিষহ জীবনের ঘানি টানে—এই ভয়ে তাদেরও সঙ্গী করেন। দুই সন্তান নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন চলন্ত ট্রেনের সামনে।দুই মেয়ে শাপলা (৭) ও মুসলিমাকে (৩) নিয়ে গৃহবধূ শাহনাজ পারভিনের (৩২) এভাবে মারা যাওয়ার পটভূমি সম্পর্কে এই ব্যাখ্যা দেন স্বজনেরা। বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর ও খোশালপুর গ্রামের মধ্যবর্তী মাঠের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে এ ঘটনা ঘটে।উপজেলার সাতগাছিয়া গ্রামের কৃষক আবদুল হান্নানের স্ত্রী শাহনাজ পারভিন। শাহনাজের চাচাতো বোন শাহিনুর খাতুনের ভাষ্যমতে, বিয়ের পর স্বামীর বাড়িতে তুচ্ছ বিষয় নিয়েও নির্যাতন সইতে হতো শাহনাজকে। পর পর দুটি কন্যাসন্তান হওয়ায় নির্যাতন আরও বেড়ে যায়। এতে একপর্যায়ে অতিষ্ঠ হয়ে শাহনাজ আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, স্বামীর সঙ্গে অভিমান করে দুই মেয়ে নিয়ে শাহনাজ পারভিন আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।