চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডি ইউনিয়নের আশাতা গ্রামের মোহামঞ্চদ আলীর বাড়িতে গত শনিবার রাত দুইটার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতেরা পরিবারের দুই শিশুকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে সাড়ে আট ভরি স্বর্ণালংকার, ৫৩ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ আটক করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, শবিবার রাত দুইটার দিকে মোহামঞ্চদ আলীর ঘরের দরজা খোলা পেয়ে ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল একে একে চার ঘরে ঢুকে পড়ে। একাধিক ডাকাত ছিল মুখোশ পরা। এ সময় ডাকাতেরা ঘরের লোকজনের কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে দুই গৃহকর্তা আবু বক্কর ও জামাল উদ্দিনকে হাত ও চোখ বেঁধে তাঁদের মারধর করে ৫৩ হাজার টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ মামামাল নিয়ে যায়। চার ঘরে ডাকাতি শেষ করে পাশের আবদুস ছত্তারের ঘরে ঢোকার জন্য দরজা ভাঙার সময় পাশের ঘরের আরেকজন ঘর থেকে কৌশলে বের হয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে ডাকাত দল পালিয়ে যায়। গৃহবধূ চেমন আরা (৩০) বলেন, ‘স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বিলম্ব করায় একপর্যায়ে কামাল উদ্দিনের দুই বছরের শিশু আমজাদ ও আমার দেড় বছরের শিশু মঈন উদ্দিনের বুকে ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে বলে, দ্রুত স্বর্ণালংকার ও নগদ টাকা বের কর, নইলে তোদের দুই শিশুকে গুলি করে হত্যা করা হবে। তখন পরিবারের লোকজন আলমারি থেকে দ্রুত স্বর্ণালংকার বের করে তাদের দিয়ে দেন।’ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, এটি পূর্বশত্রুতার জের ধরে কেউ করতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নগরের বহদ্দারহাট এলাকার বাদশা মিয়া (২৫) নামে একজনকে রাতে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।