দুই শিশুকে ধর্ষণ, একজনকে হত্যা
ঢাকার সাভারে গত রোববার সন্ধ্যায় এক শিশুকে (৬) ধর্ষণের পর হত্যা করা হয়েছে৷ এর আগের দিন শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আরেক শিশু (১০) ধর্ষণের শিকার হয়৷ সাভারের ঘটনায় জড়িত অভিযোগে সেলিম নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী৷
সাভারে নিহত শিশুর নাম বৃষ্টি৷ তারা বিরুলিয়া ইউনিয়নের আকরাইন গ্রামের একটি বাসায় ভাড়া থাকেন৷ গ্রেপ্তার হওয়া সেলিম তাঁর স্ত্রী ও মাকে নিয়ে পাশের বাসায় ভাড়া থাকেন৷ সেলিম এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত৷ ধর্ষণের পর হত্যার ঘটনা স্বীকার করে সেলিম গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন৷ এরপর তাঁকে জেলহাজতে পাঠানো হয়৷
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় তার চাচা গতকাল আবু সাঈদ (২৫) নামের একজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন৷ এজাহারে বলা হয়েছে, তাঁর ভাতিিজ (১০) শনিবার রাতে বড় বোনের বাড়ি থেকে ফিরছিল৷ পথে রাত আটটার দিকে সাঈদ তাঁর ভািতজিকে তুলে পরিত্যক্ত একটি ভবনে নিয়ে যায়৷ ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে৷