দুই শিশুকে পাঠানো হলো কিশোর উন্নয়ন কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবঘুরে দুই শিশুকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন ঢাকার আদালত। ওই দুই শিশু হলো ১২ বছর বয়সী ইয়াসিন ও ১৩ বছর বয়সী রাকিব। 

এই দুই শিশুকে আজ রোববার কলাবাগান থানার পুলিশ আদালতে হাজির করে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করে। এ ব্যাপারে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ভবঘুরে শিশু হিসেবে এদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করলে আদালত তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।