দুই শিশুকে হত্যার অভিযোগে নারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে দুই শিশুকে হত্যার অভিযোগে আজ সোমবার ইয়াসমিন আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজনের অভিযোগ, ইয়াসমিন আক্তার তাঁর ভাসুর বিল্লাল মিয়ার ছেলে আরাফাতকে (৭) গলা কেটে এবং প্রতিবেশী শাহ আলমের ছেলে জসীম উদ্দিনকে (৮) পানিতে চুবিয়ে হত্যা করেছেন। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে আটক নারীর স্বামী বেলাল মিয়া বা তাঁর পরিবারের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ দুই শিশুর লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটি থানায় আছে। তবে কীভাবে এই দুই শিশুর মৃত্যু হয়েছে, তিনি তা জানাতে পারেননি।