দুই শিশুর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। এতে দুই শিশুর স্কুল নামোশংকরবাটী ছোটমনি বিদ্যা নিকেতন ও এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গ্রামবাসী অংশ নেয়। ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও গ্রামবাসী।

আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত শিশু সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তারের স্কুল নামোশংকরবাটী ছোটমনি বিদ্যা নিকেতন ও এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে থামে।

উচ্চবিদ্যালয় মাঠে সকাল সাড়ে নয়টা থেকেই মানুষ জড়ো হতে থাকে। দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার নারী কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন, নিহত দুই শিশুর বিদ্যালয় ছোটমনি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, ছাত্রনেতা আবদুল মজিদ, জুয়েল রানা, সাংবাদিক শহীদুল হুদা প্রমুখ।

বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনিদের দ্রুত ফাঁসি দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। এতে দুই শিশুর স্কুল নামোশংকরবাটী ছোটমনি বিদ্যা নিকেতন ও এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গ্রামবাসী অংশ নেয়। ছবি: প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। এতে দুই শিশুর স্কুল নামোশংকরবাটী ছোটমনি বিদ্যা নিকেতন ও এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গ্রামবাসী অংশ নেয়। ছবি: প্রথম আলো

১২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফিরে বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ভবানীপুর-ফতেপুর মহল্লার মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন (৭) ও আবদুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার (৬)। দুই দিন পর প্রতিবেশী ইয়াসিন আলীর বাড়িতে তাঁর ছেলের বউ লাকী আক্তারের ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় দুই শিশুর লাশ করা হয়।

এ ঘটনায় লাকী আক্তার গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই শিশুর কান ও গলায় থাকা স্বর্ণালংকারের জন্য তাদের হত্যার কথা স্বীকার করেন।