দুই শিশুর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে নিহত শিশু সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তারের স্কুল নামোশংকরবাটী ছোটম​িণ বিদ্যানিকেতনের শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশ নেয় l ছবি: প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে নিহত শিশু সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তারের স্কুল নামোশংকরবাটী ছোটম​িণ বিদ্যানিকেতনের শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশ নেয় l ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসব কর্মসূচিতে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশ নেয়।
১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ভবানীপুর-ফতেপুর মহল্লার মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন (৭) এবং আবদুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার (৬)। দুই দিন পর প্রতিবেশী ইয়াসিন আলীর পুত্রবধূ লাকী আক্তারের ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় লাকী আক্তার গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বর্ণালংকারের জন্য শিশুদের হত্যা করার কথা স্বীকার করেন।
কর্মসূচি উপলক্ষে গতকাল পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টা থেকে মানুষ জড়ো হতে থাকে। সকাল ১০টায় হত্যাকারীদের ফাঁসির দাবি-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি তিন কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে।
কর্মসূচিতে নিহত সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তারের স্কুল নামোশংকরবাটী ছোটমণি বিদ্যানিকেতনসহ এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা পৌনে ১১টা থেকে হওয়া দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহত সুমাইয়ার বাবা মিলন রানা ও মা কুলসুম বেগম, মেহজাবিনের বাবা আবদুল মালেক, পৌরসভার নারী কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন, ছোটমণি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম প্রমুখ।