দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাঁদপাল গ্রামে গতকাল সোমবার মো. আবির (৪) ও আলী আজগর (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আবির ওই এলাকার রুহুল আমিনের ছেলে। আলী আজগর আবিরের ফুফাতো ভাই। সে বরগুনার তালতলী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের কলারং গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মিয়ার ছেলে। সবার অগোচরে ওই দুই শিশু ঘরের পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি