প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের গোরস্থান পুকুরে ডুবে গতকাল মঙ্গলবার দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সুখি (৬) ও অড়িয়ন (৭)। সুখি শহরের খাস-নওগাঁ মহলার শুটকা আলীর মেয়ে এবং অড়িয়ন একই মহল্লার শহিদুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে সুখি পানিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে অড়িয়ন পানিতে নামলে দুজনই পানিতে ডুবে যায়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি