দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাংলার হাট এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে আয়েশা (৮) ও তাওসিন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আয়েশা মদনপুরা গ্রামের জহিরুল শরীফের মেয়ে। তাওসিন আয়েশার খালাতো ভাই। সে গলাচিপা উপজেলার চরকাজল গ্রামের শাহাবুদ্দিন আকনের ছেলে। সবার অগোচরে ওই দুই শিশু ঘরের পাশে খেলতে গিয়ে তলিয়ে যায়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি