দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে সিঙ্গারোল সিটপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশু দুটি হলো ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে ময়না (৭) এবং সফিকুল ইসলামের মেয়ে বন্যা (৬)৷ তারা দুজনেই ওই গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। দুপুরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরে বাড়ির কাছে ডোবায় লাশ দুটি পাওয়া যায়৷