প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের ওসমান গনির ছেলে শহীদুল্লাহ মিয়া (৪) ও আবুল কালামের ছেলে মোশাররফ হোসেন (৪)।তারা আপন চাচাতো ভাই। তাদের পরিবারের সদস্যরা জানান, শিশু দুটির বসতঘরের পাশে একটি ডোবা রয়েছে। গতকাল বেলা একটার দিকে বাড়ির উঠানে তারা খেলছিল।কিছুক্ষণ পর এসে দেখা যায় তারা উঠানে নেই। ডোবায় পড়ে যেতে পারে, এই সন্দেহ থেকে পরিবারের লোকজন ডোবায় জাল ফেলে তাদের সন্ধান করেন।একপর্যায়ে জালে তাদের লাশ উঠে আসে।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব