প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পানিতে ডুবে মো. সানিফ মিয়া (দেড় বছর) নামের এক শিশু ও মিলন মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নান্দাইল মডেল থানার পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ধরগাঁও গ্রামের পুকুরে মিলনের লাশ ভাসতে দেখে পুলিশকে জানানো হয়। মিলন কিশোরগঞ্জের গাইটাল এলাকার আবদুল হাইয়ের ছেলে। সে ধরগাঁওয়ে তার নানাবাড়িতে থাকত। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এদিকে গত শনিবার উপজেলার মাদারীনগর গ্রামে সাইদুল ইসলামের ছেলে সানিফ বাড়ি সামনের পুকুরে পড়ে যায়। সন্ধ্যার পর পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়।