দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় গত বুধবার বন্যার পানিতে ডুবে তিন্নি (১০) ও রনি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভুরভুরিয়া বিল থেকে গতকাল বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, উপজেলার জোনাইল পক্ষিমারী গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তিন্নি ও তাঁর প্রতিবেশী জগলু মিয়ার মেয়ে রনি বুধবার দুপুরে বাড়ি থেকে এক কিলেমিটার দূরে মাধুখালী ব্রিজের কাছে বন্যার পানিতে গোসল করতে যায়। এ সময় তারা পানির স্রোতে ভেসে যায়। গতকাল সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। মাদারগঞ্জÜ (জামালপুর) প্রতিনিধি