দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে গতকাল শনিবার সকালে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো কাটেঙ্গা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিখা খাতুন (৭) ও কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের ভুট্টু প্রামাণিকের মেয়ে আরিফা প্রামাণিক (৬)। তারা দুজন খালাতো বোন। কয়েক দিন আগে পাশের গ্রাম থেকে তারা নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গ্রামটিতে সকালে হালকা ঝড় ও বৃষ্টি হয়। ঝড় থেমে গেলে সকাল নয়টার দিকে দুই শিশু আম কুড়াতে নানাবাড়ির পাশে একটি বাগানে যায়। একপর্যায়ে বাগানের পাশের পুকুরে পড়ে যায়।