দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে সারা দেশ
দুই শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের জফির আলমের মেয়ে রিন্তি (৬) ও আজরুল ইসলামের মেয়ে আশা (৬) গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এখলাছুর রহমান তাদের মৃত ঘোষণা করেন। লালপুর (নাটোর) প্রতিনিধি।