দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার ও কুমিল্লার দাউদকান্দিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে মারা যাওয়া শিশুটির নাম নাদিয়া জান্নাত (৮)। সে সদর উপজেলার রাধাকান্তপুর (মাড়োকোনা) গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আবদুল কাইয়ুমের মেয়ে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল কাইয়ুম মেয়েসহ পরিবারের পাঁচ সদস্য নিয়ে ঈদুল ফিতরের কয়েক দিন আগে দেশে বেড়াতে আসেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব হাউসদি গ্রামের নুরুল আমিনের ছেলে মো. আশ্রাফ (১৫ মাস) গতকাল সকালে পুকুরের পানিতে ডুবে মারা যায়। সকাল সাড়ে সাতটার দিকে আশ্রাফ বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় হঠাৎ সে পুকুরে পড়ে ডুবে যায়।