দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া গ্রামে গতকাল দুপুরে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো লিমন (৫) ও দরিমন আক্তার (৬)। স্থানীয়রা জানায়, গত শুক্রবার পরিবারের সঙ্গে লিমন বেলসাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল লিমন স্থানীয় সলেমান আলীর মেয়ে দরিমনকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। সে সময় দুজনই খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খুঁজতে গিয়ে পুকুরে তাদের মৃতদেহ পায়। উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম ঘটনা নিশ্চিত করেছেন।